শ্যামলীতে ট্রাকচাপায় ২ নারী নিহত

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে শ্যামলী মোড়ে ফুটওভার ব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের একজনের নাম মুক্তা। তার বয়স আনুমানিক ২০ বছর। অপরজন নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, শুক্রবার ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে শ্যামলী ফুটওভার ব্রিজের নিচে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে এক নারীকে মাথার খুলি ভাঙা অবস্থায় মৃতপ্রায় পড়ে থাকতে দেখা যায়। অপর নারী গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন। পরে তাদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত নারী মুক্তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় তার মৃত্যু হয়।