ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২ হাজারের বেশি মামলা

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  জ্যেষ্ঠ প্রতিবেদক

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১১১টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

গতকাল রোববার দুপুরে ডিএমপির মিডিয়া বিভাগের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্র জানায়, ট্রাফিক-রমনা বিভাগে নয়টি বাস, দুটি ট্রাক, একটি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ১৯টি মোটরসাইকেলসহ মোট ৯৮টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ১০টি বাস, নয়টি ট্রাক, নয়টি সিএনজি ও ৫৮টি মোটরসাইকেলসহ মোট ১০৮টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৫টি বাস, ১১টি কাভার্ডভ্যান, ৫৮টি সিএনজি ও ১৮২টি মোটরসাইকেলসহ মোট ৩১৪টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৩টি বাস, ২৮টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৫৭টি সিএনজি ও ৯৩টি মোটরসাইকেলসহ মোট ৩১০টি মামলা হয়েছে। অপরদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৬টি বাস, একটি ট্রাক, আটটি ক্যাভার্ডভ্যান, ২৫টি সিএনজি ও ৫২টি মোটরসাইকেলসহ মোট ১৩২টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ২৫টি বাস, ১০টি ট্রাক, ২২টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ১১১টি মোটরসাইকেলসহ মোট ২৪০টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৯টি বাস, নয়টি ট্রাক, ১৩টি ক্যাভার্ডভ্যান, ৫১টি সিএনজি ও ১০৭টি মোটরসাইকেলসহ মোট ৩২৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৬১টি বাস, ১৩টি ট্রাক, ৩৯টি কাভার্ডভ্যান, ৮৪টি সিএনজি ও ১৫৭টি মোটরসাইকেলসহ মোট ৫৮৩টি মামলা হয়েছে। এ ছাড়াও অভিযানকালে ৫২২টি গাড়ি ডাম্পিং ও ৪০১টি গাড়ি রেকার করা হয়েছে। গত শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করে ডিএমপির ট্রাফিক বিভাগ। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও মিডিয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।