বেঙ্গল ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জ ব্যবহারের সুবিধা
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জ ব্যবহারের সুযোগ পাচ্ছেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা। সম্প্রতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কার্যালয়ে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এর মধ্যে এ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এম আওলাদ হোসেন এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ফুড অ্যান্ড বেভারেজ ডিরেক্টর অলিভিয়ের লোরো নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের এএমডি ও সিবিও নাসিম সিকান্দার, হেড অব রিটেইল ও সিএমএসএমই ব্যাংকিং শাহ মোহাম্মদ এমদাদুল হক, হেড অব কার্ড বিজনেস কামরুল হুদা চৌধুরী, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার মার্কেটিং ডিরেক্টর সাদমান সালাহউদ্দিন এবং বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জের হেড অব লাউঞ্জ অপারেশনস্ আব্দুল গফুরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
