ঢাকায় চতুর্থ SQAT Bangladesh : অংশ নিচ্ছেন ISTQB-এর বর্তমান ও সাবেক গ্লোবাল প্রেসিডেন্ট
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশের Software Quality, QA & Testing professionals-দের অন্যতম জাতীয় প্ল্যাটফর্ম SQAT Bangladesh-এর চতুর্থ আয়োজন "4th Symposium on Software QA & Testing" আগামী ৫ ডিসেম্বর ২০২৬ ঢাকার Dhaka Sheraton-এ অনুষ্ঠিত হবে। এবারের theme—"Quality in the Age of AI"। এবারের symposium-এর বিশেষ আকর্ষণ হিসেবে অংশ নিচ্ছেন ISTQB-এর বর্তমান Global President Dr. Klaudia Dussa-Zieger এবং সাবেক Global President Olivier Denoo। তাদের পাশাপাশি থাকবেন দেশি-বিদেশি Software Quality experts, Engineering ও Quality leaders, CIOs/CTOs, technology professionals, policymakers এবং academia-এর representatives। Symposium আয়োজন করছে Bangladesh Software Testing Board—BSTB। Daffodil International University থাকছে Academic Partner হিসেবে এবং iSQI রয়েছে Exam & WBT Partner হিসেবে। দিনব্যাপী আয়োজনে থাকবে Global ExpertsÕ Masterclass, Keynote, Plenary Sessions, AI Testing, Test Automation, Quality Engineering, professional networking, certification ও career insights। অংশগ্রহণকারীরা পাবেন ISTQB Global President Dr. Klaudia Dussa-Zieger-এর স্বাক্ষরিত Certificate of Participation. BSTB-এর লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ১০,০০০ Certified Test Engineers তৈরিতে অবদান রাখা এবং Software QA & Testing-কে দক্ষ কর্মসংস্থান, global projects এবং IT services export growth-এর সঙ্গে যুক্ত করা। BSTB President Dr. M. NuruzZaman বলেন, 'AI-এর যুগে Software Quality আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আমাদের লক্ষ্য হলো skills, certification, employment এবং global market opportunity-কে একই ecosystem-এর মধ্যে নিয়ে আসা।'
