পূবালী ব্যাংকের এডিসি ও কার্ড বিভাগের বিজনেস রিভিউ মিটিং
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

পূবালী ব্যাংক পিএলসির এডিসি ও কার্ড বিভাগের তৃতীয় ত্রৈমাসিক বিজনেস রিভিউ মিটিং-২০২৬ সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান। হেড অব কার্ড বিজনেস ও উপ-মহাব্যবস্থাপক এনএম ফিরোজ কামাল এসময় উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের এডিসি বিভাগের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. রবিউল আলম। গাজীপুর এবং নারায়ণগঞ্জ জোনের অঞ্চল প্রধানরা, শাখা প্রধানরা এবং নিজ নিজ জোনের এডিসি ও কার্ড বিজনেস কর্মকর্তারা (বিএসএ এবং সিএসএসহ) এই অধিবেশনে অংশগ্রহণ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
