বিএমইউতে বিশ্ব স্পাইন ও বিশ্ব অস্টিওপোরোসিস দিবস পালিত

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) যথাযোগ্য গুরুত্ব ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব স্পাইন দিবস-২০২৬ এবং বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ পালিত হয়েছে। এ বছর বিশ্ব স্পাইন দিবসের প্রতিপাদ্য ছিল 'স্পাইন ফর হেলথ' এবং বিশ্ব অস্টিওপোরোসিস দিবসের প্রতিপাদ্য ছিল 'বিল্ড, প্রোটেক্ট অ্যান্ড স্ট্রেংথেন ইয়োর বোনস'। গত সোমবার সকাল ১০টায় দিবস দুটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সামনে অর্থোপেডিক সার্জারি বিভাগের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের ডি ব্লকের সামনে থেকে শুরু হয়ে ই-ব্লক প্রদক্ষিণ করে সি-ব্লক ঘুরে ডি-ব্লকে গিয়ে শেষ হয়। শোভাযাত্রাটির শেষে অর্থোপেডিক সার্জারি বিভাগের শ্রেণী কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউর সম্মানিত উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মনির হোসেন খান, প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ প্রমুখ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি