আন্তর্জাতিক সিএমই ফর ডক্টরস আয়োজন করল টেইনমপেট, চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

টেইনমপেট, চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল ও অ্যাপোলো ক্লিনিক ধানমন্ডি, ঢাকার (লাইসেন্সি: জেএমআই স্পেশালাইজড হসপিটাল পিএলসি.) সহযোগিতায় একটি আন্তর্জাতিক কন্টিনিউয়িং মেডিকেল এডুকেশন (সিএমই) প্রোগ্রাম ফর ডক্টরস আয়োজন করেছে। অক্টোবর মাসজুড়ে ব্রেস্ট ক্যান্সার সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে র‍্যালি ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি শুরু করে। বিশেষায়িত মেডিকেল অনকোলজি এবং গ্যাস্ট্রো এন্টারোলজি, গাইনি ও ব্রেস্ট অনকোলজি সার্জারি বিষয়ক শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বিশেষজ্ঞবৃন্দ সঙ্গে জ্ঞান বিনিময়ে অংশ নিতে প্রায় ১০০ জন বাংলাদেশি মেডিকেল শিক্ষার্থী, পোস্ট গ্র্যাজুয়েট রেসিডেন্ট ও কনসালট্যান্ট এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি অ্যাপোলো ক্লিনিক, ধানমন্ডির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এবং এতে বিশেষ দুইটি সেশন অনুষ্ঠিত হয়: বিঅন্ড কেমোথেরাপির: ব্রেস্ট, ফুসফুস ও কোলোরেক্টাল ক্যান্সার চিকিৎসায় ইমিউনোথেরাপি ও টার্গেটেড থেরাপির ক্রমবিকাশ ও ইভলভিং প্যারাডাইমস ইন দ্য ম্যানেজমেন্ট অব ব্রেস্ট ক্যান্সার। মূল বক্তব্য উপস্থাপন করেন, টেইনমপেট, চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের অভিজ্ঞ বিশেষজ্ঞ মেডিকেল অনকোলজিস্ট ডা. নিরঞ্জন বিজয়ারাঘবন ও গ্যাস্ট্রো, গাইনি ও ব্রেস্ট অনকোলজিস্ট ডা. ঊষা গৌতম মেহতা। অ্যাপোলো ক্লিনিক ধানমন্ডির পক্ষ থেকে বক্তব্য রাখেন অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন ডা. আলি নাফিসা। এই সিএমই প্রোগ্রাম বাংলাদেশের শীর্ষস্থানীয় হাসপাতাল ব্র্যান্ড জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেড পিএলসি এবং বিখ্যাত দক্ষিণ এশিয়ান স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান অ্যাপোলো হাসপাতালের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতাকে আরও সুদৃঢ? করেছে। একাধিক দেশে ৭৬টিরও বেশি হাসপাতাল এবং ৭০০টিরও বেশি ক্লিনিক পরিচালনাকারী অ্যাপোলো হাসপাতাল দেশের স্বাস্থ্যসেবা খাতের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি