স্বনামধন্য ব্র্যান্ড রাঁধুনীর পৃষ্ঠপোষকতায় উদযাপিত হলো আন্তর্জাতিক শেফ দিবস

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

'বিশ্বজুড়ে একদিন, আমাদের গর্বের দিন' প্রতিপাদ্যে সিলেটে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক শেফ দিবস ২০২৬। এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, রান্নাবিষয়ক পরামর্শ ও কুইজ প্রতিযোগিতাসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশ নেন সিলেট বিভাগের পাঁচ শতাধিক শেফ ও রন্ধনশিল্পী। গতকাল মঙ্গলবার সকালে নগরীর মির্জাজঙ্গল এলাকার একটি কনভেনশন সেন্টারে শেফস অ্যান্ড কুকস অব সিলেট ডিভিশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে কনভেনশন সেন্টার থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও কনভেনশন সেন্টারে এসে শেষ হয়। পরে শেফদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আলোচনা পর্ব। এতে রান্নার বিভিন্ন কৌশল, খাবারের মান বজায় রাখা এবং রন্ধনশিল্পের উন্নয়নে নানা পরামর্শ তুলে ধরা হয়। অনুষ্ঠানে রান্নায় ব্যবহৃত দেশের স্বনামধন্য ব্র্যান্ড রাঁধুনী এবং স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বিভিন্ন পণ্য নিয়ে আলোচনা করেন প্রতিষ্ঠানটির মার্কেটিং ম্যানেজার মো. শাহরিয়ার আলম। তিনি বলেন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড গত ২৫ বছর ধরে গুণগত মান, আস্থা ও বিশ্বাসযোগ্যতা বজায় রেখে তাদের যাত্রা অব্যাহত রেখেছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি