আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে সিটিজেন'স চার্টারবিষয়ক সচেতনতামূলক সভা

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির উদ্যোগে স্টেকহোল্ডারদের সমন্বয়ে সিটিজেন'স চার্টার বিষয়ে সচেতনতা ও অবহিতকরণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর ২০২৬ তারিখে ব্যাংকের মতিঝিল শাখায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপতি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান। প্রধান অতিথির বক্তব্যে মো. রাফাত উল্লা খান বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও গ্রাহকসেবার মানোন্নয়নে সিটিজেন'স চার্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এ চার্টার যথাযথভাবে প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে গ্রাহকসেবার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনবল, স্টেকহোল্ডারদের সহযোগিতা এবং শতভাগ শরিয়াহ্ পরিপালনের মাধ্যমে আমাদের ব্যাংককে ইসলামী ব্যাংকিং খাতের অগ্রণী প্রতিষ্ঠানে পরিণত করব, ইনশাহ্আল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি