ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মাহমুদ আলমের ইন্তেকাল

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মাহমুদ আলম বার্ধক্যজনিত কারণে গত শুক্রবার সকাল ৯:৩০ টায় ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য ছাত্র-ছাত্রী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ভূতত্ত বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মাহমুদ আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বাণীতে উপাচার্য বলেন, অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সঙ্গে তিনি দীর্ঘদিন ভূতত্ত্ব বিভাগে শিক্ষকতা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করেছেন। একজন প্রজ্ঞাবান শিক্ষক ও গবেষক হিসেবে বিভাগের সার্বিক উন্নয়নে তিনি অবদান রেখেছেন। ভূতত্ত্ব চর্চা ও গবেষণায় অসাধারণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি