খুলনায় বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
খুলনা ব্যুরো
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন বসুপাড়া এলাকায় বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার মধ্যে বিরোধের জেরে লাঠির আঘাতে এক ভাড়াটিয়ার মৃত্যুর অভিযোগ উঠেছে। গত রোববার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় বাড়িওয়ালা ও তার স্ত্রীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার মধ্যে বিরোধের একপর্যায়ে লাঠির আঘাতে গুরুতর আহত হন ওই ভাড়াটিয়া। পরে তার মৃত্যু হয়। সোনাডাঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আল মিরাজ খান বলেন, নিহত ভাড়াটিয়ার লাশ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে বাড়ির মালিক ও তার স্ত্রীকে থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
