মহাপরিচালকের দরবার, শৃঙ্খলা ও সেবার মান সমুন্নত রাখার আহ্বান

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সব কর্মকর্তা-কর্মচারীকে সততা, নিষ্ঠা ও আনুগত্যের সাথে শৃঙ্খলা ও সেবাকাজের গুণগত মান ধরে রেখে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ, এসইউপি মহোদয়। তিনি গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত 'মহাপরিচালকের দরবার' অনুষ্ঠানে এ আহ্বান জানান। সকাল ৯-৩০ ঘটিকায় দরবার অনুষ্ঠানে এসে উপস্থিত হলে মহাপরিচালক মহোদয়কে সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন করে দরবার হস্থান্তর করেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এমএ আজাদ আনোয়ার, পিএসসি। ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরীফ উল্লাহ। এরপর মহাপরিচালক মহোদয় তার দরবার গ্রহণ শুরু করেন। বক্তব্যের শুরুতেই তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরকে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করায় সাবেক সকল মহাপরিচালক ও কর্মকর্তাদের এবং অপারেশনাল কাজে আত্মদানকারী সকলকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মতো সেবাধর্মী প্রতিষ্ঠানের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি