'ব্যক্তি পাচার ও অভিবাসী চোরাচালানবিরোধী আইন' বিষয়ক সনদ কোর্সের উদ্বোধনী

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

নর্থ সাউথ ইউনিভার্সিটির সেন্টার ফর লিগ্যাল রিসার্চ (এনএসইউ সিএলআর) জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তরের (ইউএনওডিসি) সহযোগিতায় গতকাল সোমবার নর্থ সাউথ ইউনিভার্সিটির মুট কোর্ট কক্ষে 'ব্যক্তি পাচার ও অভিবাসী চোরাচালানবিরোধী আইন' বিষয়ক সনদ কোর্সের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে পরিচালিত এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়িত 'মানব পাচার প্রতিরোধ ও মোকাবিলা এবং অভিবাসী চোরাচালান প্রতিরোধ' উদ্যোগের আওতায় এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানে আইনশাস্ত্রের শিক্ষক-গবেষক, শিক্ষার্থী এবং ইউএনওডিসির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এসময় বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে ফৌজদারি বিচারব্যবস্থার কার্যকর প্রতিক্রিয়া, আন্তর্জাতিক আইনগত মানদণ্ড এবং মানবাধিকার সুরক্ষা নিয়ে আলোচনা করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি