বাংলাদেশে প্রবৃদ্ধি বজায় রাখতে বেকোর নতুন প্রতিশ্রুতি

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সম্প্রতি তুরস্কের শীর্ষস্থানীয় বিনিয়োগ প্রতিষ্ঠান 'কচ্ হোল্ডিং' এবং কনজিউমার ডিউরেবলস-এর বিশ্বখ্যাত ব্র্যান্ড বেকোর ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্প্রতি বাংলাদেশ সফর করেন। সফরকালে তারা সিঙ্গার বাংলাদেশ-এর অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন বেকো ম্যানুফ্যাকচারিং প্লান্ট, সিঙ্গার, বেকো কনসেপ্ট স্টোর এবং কর্মীবান্ধব কর্পোরেট অফিস পরিদর্শন করেছেন। এ সফর বাংলাদেশের বাজারে সিঙ্গার বাংলাদেশ-এর ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণে তাদের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। বিশেষ এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কচ্ হোল্ডিং-এর কনজ্যুমার ডিউরেবলস গ্রুপের প্রেসিডেন্ট পোলাট সেন, বেকো এশিয়া, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকার চিফ কমার্শিয়াল অফিসার এবং আর্সেলিক হিটাচির সিইও জাফর উস্টুনার এবং বেকোর চিফ প্রোডাকশন অ্যান্ড টেকনোলজি অফিসার নিহাত বায়িজ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি