বুয়েটের সার্ধশতবার্ষিকী উপলক্ষে উপাচার্যের সঙ্গে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর ১৫০ বছর পূর্তি বা সার্ধশতবার্ষিকী উদযাপন এবং ১৪তম গ্র্যান্ড রিইউনিয়ন সফলভাবে আয়োজনের সার্বিক প্রস্তুতি ও অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন (BUETAA) কর্তৃক গঠিত কেন্দ্রীয় আয়োজক কমিটি ও বিভিন্ন উপ-কমিটির প্রতিনিধিরা বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. একরামুল হক এর সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। গত ১৯ অক্টোবর ২০২৬ তারিখে বুয়েট উপাচার্যের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্ধশতবার্ষিকী উদযাপন ও ১৪তম গ্র্যান্ড রিইউনিয়ন উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মপরিকল্পনা, অনুষ্ঠানসূচি, নিবন্ধন কার্যক্রম, ব্যবস্থাপনা, সমন্বয় এবং সার্বিক প্রস্তুতির অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় অনুষ্ঠানের ব্যবস্থাপনায় নিয়োজিত প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে প্রস্তাবিত আয়োজন ও ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
