ICAO নিরাপত্তা অডিট উপলক্ষে জাতীয় ব্রিফিং অনুষ্ঠিত

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (ICAO) Universal Security Audit Programme–Continuous Monitoring Approach (USAP-CMA)-এর আওতায় বাংলাদেশের বিমান নিরাপত্তা অডিট উপলক্ষে গতকাল সোমবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তর, কুর্মিটোলায় জাতীয় ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা ১৫ মিনিটে বেবিচক সদর দপ্তরের চেয়ারম্যানের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবাল, বিএসপি, বিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি)। ব্রিফিংয়ে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতে বিমান নিরাপত্তা তদারকির কাঠামো ও কার্যক্রম তুলে ধরা হয়। এসময় বাংলাদেশের ন্যাশনাল কো-অর্ডিনেটর মোহাম্মদ আলমগীর দেশের বিমান নিরাপত্তা তদারকি ব্যবস্থা সম্পর্কে ICAO অডিটর দলকে অবহিত করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি