দেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্পে সুস্থ প্রতিযোগিতার আহ্বান
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্পে পেশাগত মান উন্নয়ন, নৈতিক ব্যবসায়িক চর্চা এবং সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাঁধন স্যানিটারি অ্যান্ড টাইলসের কর্ণধার কাজী সাফায়েতের উদ্যোগ ও সহযোগিতায় গত বুধবার সন্ধ্যায় আয়োজিত এ বৈঠকে দেশের শীর্ষস্থানীয় ইন্টেরিয়র ডিজাইন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে উপস্থিত ছিলেন ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইডেব)-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিসিএল ইন্টেরিয়র ডিজাইনের প্রধান নির্বাহী মো. সাইফুল ইসলাম সরন। আরও উপস্থিত ছিলেন আইডেবের ভাইস প্রেসিডেন্ট ও ডিডব্লিউএল আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়রের কর্ণধার আর্কিটেক্ট সজীব জাহান, বিডি ইন্টেরিয়রের কর্ণধার এসএম রেজাউল হক, সারা ইন্টেরিয়রের কর্ণধার আর্কিটেক্ট সমন, ডিজাইন ডক্টরস স্টুডিওর সফিউল ইসলাম বাবু এবং ইন্টেরিয়র ডিজাইন কনসেপ্টের কর্ণধার এনামুল হক প্রমুখ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
