জাতীয় আইটি উৎসব হ্যাকাথনে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

প্রযুক্তি ও উদ্ভাবনে অনন্য উৎকর্ষের স্বাক্ষর রেখে 'আইডিয়াল অ্যাসোসিয়েশন অব ইনফরমেটিক্স অ্যান্ড টেকনোলজি (আইএআইটি) জাতীয় আইটি উৎসব ২০২৬'-এর হ্যাকাথনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। সম্প্রতি রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এ সফটওয়্যার উন্নয়ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে 'টেবলটার্নার্স' (TableTurners) নামে তিনজন শিক্ষার্থীর একটি দল নটর ডেম বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতিযোগিতায় দেশের ৭০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৮০০ শিক্ষার্থী অংশ নেন। প্রতিযোগীদের সামনে নির্দিষ্ট সময় ও সীমিত উপকরণের সীমাবদ্ধতা পেরিয়ে ঢাকার বাস্তবমুখী নগর পরিবহন সমস্যার সমাধানে একটি 'ফুল-স্ট্যাক' সফটওয়্যার তৈরির চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়। দলগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে সফটওয়্যারটি তৈরি করে উপস্থাপন করতে দেওয়া হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি