মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনের সহ-আয়োজক এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা সম্প্রসারণ এবং বৈশ্বিক পরিমণ্ডলে প্রাতিষ্ঠানিক অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে মালয়েশিয়ায় অবস্থিত INTI International University-তে অনুষ্ঠিত ASEAN Social Business Conference (ASBC 2026)-এর সহ-আয়োজক হিসেবে অংশগ্রহণ করছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (AUB)। ২৯ অক্টোবর ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই আন্তর্জাতিক সম্মেলন 'Advancing Social Business for Sustainable and Inclusive Impact' (টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রভাব সৃষ্টিতে সোশ্যাল বিজনেসকে এগিয়ে নেওয়া) প্রতিপাদ্যকে সামনে রেখে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনে বিভিন্ন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ, শিল্প বিশেষজ্ঞ, গবেষক ও সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। সম্মেলনে সামাজিক ব্যবসার উদ্ভাবনী মডেল, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, গবেষণা ও জ্ঞান বিনিময় এবং সমসাময়িক আর্থসামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর উদ্যোগ নিয়ে আলোচনা হচ্ছে। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন INTI International University-এর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর Ts. Dr. Wong Ling Shing। এরপর স্বাগত বক্তব্য প্রদান করেন ASBC 2026-এর কনফারেন্স চেয়ার ড. সরফরাজ আলী খান। তাঁদের বক্তব্যে আন্তর্জাতিক সহযোগিতা, আন্তবিষয়ক গবেষণা এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে উদ্ভাবনী উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়। ASBC 2026 আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ও গবেষণাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা জোরদার, গবেষণালব্ধ জ্ঞান বিনিময় এবং নতুন প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়, গবেষক, শিল্পোদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি সামাজিক ব্যবসার বিকাশ এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নের নতুন সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
