রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ১০৩ জন গ্রেপ্তার
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজশাহী ব্যুরো
রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ১০৩ জনকে গ্রেফতার ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, এসময় রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা পুলিশের অভিযানে ১০৩ জনকে গ্রেফতার ও বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১১.৫৯ মি: পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জ জুড়ে মোট ২৮টি মামলা রুজু হয়েছে। এর মধ্যে ১টি খুনের ঘটনা এবং ২টি চুরির মামলা নথিভুক্ত হয়েছে। এছাড়া বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ২৫টি মামলা রেকর্ড করা হয়েছে এবং একই সময়ে ৬টি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। তবে এসময়ে রেঞ্জ এলাকায় খুন, ডাকাতি, দস্যুতা, যৌতুকের জন্য হত্যা, সাইবার সুরক্ষা আইন লঙ্ঘন, নারী ও শিশু নির্যাতন কিংবা দ্রুত বিচার আইনের আওতায় কোনো মামলা হয়নি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে রাজশাহী রেঞ্জের বিভিন্ন ইউনিট এসময়ে মোট ১৪৫টি অভিযান পরিচালনা করে।
