ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২ জার্সি ও মেডেল উন্মোচন
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

উন্মোচিত হলো 'ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২'-এর জার্সি ও মেডেল। গতকাল রোববার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে বিভিন্ন রানার্স কমিউনিটি, পেসার, সংবাদকর্মী, স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি ও অন্য অতিথিদের উপস্থিতিতে ম্যারাথনের জার্সি ও মেডেল উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ, এসইউপি মহোদয়। বিকাল ৩ ঘটিকায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান দেন ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন, বিএফএম, বিএফএম (এস)। এরপর 'ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২'-এর উপর নির্মিত প্রোমো ভিডিও প্রদর্শন করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
