ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

মালয়েশিয়ার ইউনিরাজাকের সঙ্গে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সমঝোতা

মালয়েশিয়ার ইউনিরাজাকের সঙ্গে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সমঝোতা

একাডেমিক, গবেষণা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার ইউনিভার্সিটি তুন আবদুল রাজাকের (UNIRAZAK) সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (WUB)। সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত ইউনিরাজাক ক্যাম্পাসে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকের আওতায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ পিএইচডি তত্ত্বাবধান, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা ও প্রকাশনা এবং যৌথ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রাম চালুর উদ্যোগ নেওয়া হবে। এছাড়া আন্তর্জাতিক সম্মেলন, সিম্পোজিয়াম, সেমিনার, কর্মশালা ও পেশাগত প্রশিক্ষণ কর্মসূচি যৌথভাবে আয়োজনের বিষয়টিও চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে। সমঝোতা স্মারক স্বাক্ষরের আগে দুই বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ প্রতিনিধিরা একটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন। এতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র চিহ্নিত করা, ভবিষ্যৎ যৌথ কার্যক্রমের রূপরেখা প্রণয়ন এবং প্রস্তাবিত উদ্যোগগুলো বাস্তবায়নের কার্যকর পদ্ধতি নির্ধারণের বিষয়ে আলোচনা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত