
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হন। এসময় বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য (প্রশাসন, অর্থ ও পরিকল্পনা) মো. এমদাদুল হক, পূর্ণকালীন সদস্য (বহিঃসম্পর্ক ও আইসিটি) অধ্যাপক ড. আহমেদ আব্দুল্লাহ জামাল, পূর্ণকালীন সদস্য (অ্যাক্রেডিটেশন ও কিউএ অ্যান্ড এনকিউএফ) অধ্যাপক ড. মো. শাহ এমরান এবং পূর্ণকালীন সদস্য (কাউন্সিল, গবেষণা ও প্রকাশনা) অধ্যাপক ড. মো. ওয়াকিলুর রহমান উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি