চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযানে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ ৯ জন পাচারকারী আটক। গতকাল রোববার ০১ নভেম্বর ২০২৬ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় রোববার রাত ২টায় 'অপারেশন সার সুরক্ষায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ' কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দিলে বোটটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল ধাওয়া করে বোটটিকে গভীর সমুদ্র থেকে আটক করতে সক্ষম হয়। উক্ত বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১০ হাজার কেজি ইউরিয়া সার ও পাচারকাজে ব্যবহৃত একটি বোটসহ ৯ জন পাচারকারীকে আটক করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি