শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির সিনিয়র ব্যবাস্থপনা কমিটিকে নিয়ে সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ে 'জাতীয় সাইবার নিরাপত্তা সচেতনতা মাস' অক্টোবর-২০২৬ উপলক্ষে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে ব্যাংকিং সেক্টরে সাইবার নিরাপত্তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এম এম সাইফুল ইসলাম এবং মো. জাফর ছাদেক, এফসিএসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
