সেবার মানোন্নয়নে অতিরিক্ত দায়িত্বে সোনালী ব্যাংকের কর্মকর্তারা
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

সোনালী ব্যাংক পিএলসির খেলাপি ঋণ আদায়, শ্রেণিকৃত ঋণের পরিমাণ হ্রাস, ব্যাংকের আর্থিক ভিত্তি সুদৃঢ় করাসহ সবধরনের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে কর্মীদের চলমান দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে রিলেশনশিপ অফিসারের দায়িত্ব দেয়া হয়েছে। 'One Officer, One CL Recovery Goal- Making Sonali Strong and Whole' শীর্ষক কর্মসূচির আওতায় গত সোমবার প্রধান কার্যালয়ের ১৫ জন নির্বাহীগণকে রিলেশনশিপ অফিসার হিসেবে দায়িত্ব প্রদানের মাধ্যমে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
