রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৭৫ জন গ্রেপ্তার
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজশাহী ব্যুরো
রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গত ২৪ ঘণ্টায় রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা পুলিশ এ অভিযান চালায়।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জাধীন এলাকায় মোট ৬৮টি মামলা হয়েছে। এরমধ্যে দস্যুতা ১টি, চুরি ১টি, নারী ও শিশু নির্যাতন ৪টি এবং অন্যান্য খাতে ৬২টি মামলা রয়েছে। এছাড়াও এ সময়ে ১টি অপমৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে। এ সময়ে রেঞ্জ এলাকায় কোনো খুন, খুনসহ ডাকাতি বা ডাকাতি, যৌতুকের জন্য হত্যা, সাইবার নিরাপত্তা আইন কিংবা দ্রুত বিচার আইনের কোনো মামলা হয়নি।
