বিএমইউর ল্যাবরেটরি সার্ভিসকে 'সেন্টার অব এক্সিলেন্স' করার উদ্যোগ

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি সার্ভিস সেন্টারকে আন্তর্জাতিকমানের সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে সম্মানিত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর নেতৃত্বে কার্যকরী উদ্যোগ নিয়েছে বিএমইউর বর্তমান প্রশাসন। তারই অংশ হিসেবে গতকাল বৃস্পতিবার বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের সম্মানিত পরিচালক মহোদয়ের অফিস কক্ষে ল্যাবরেটরি সার্ভিস পরিচালনার কমিটির সিদ্ধান্ত মোতাবেক ল্যাব অ্যাক্রিডিটেশন কার্যকম দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন সম্মানিত উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী মহোদয়। সভায় বিএমইউর সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, বেসিক সাইন্স ও প্যারিক্লিনিক্যাল অনুষদের ডিন ও ল্যাবরেটরি সার্ভিস পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ডা. সাইফ উল্লাহ-মুন্সী, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্ত প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি