বাউয়েটে ১৬তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে ১৬তম ব্যাচের (৪র্থ বর্ষ) এবং এমএ ইন ইংলিশ প্রোগ্রামের শিক্ষার্থীদের কোর্স সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও বিদায়ী ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‍্যালি ক্যাম্পাসের প্লাজা থেকে শুরু হয়ে কদমতলা মোড় প্রদক্ষিণ করে ক্যাম্পাসে ফিরে আসে। পরে ক্যাম্পাস আঙিনায় সবাই মিলে বৃক্ষ রোপণ করে বিদায়ী শিক্ষার্থীদেরসহ সবার জন্য সুখ, সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এসএম লুৎফর রহমান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি