মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে কক্সবাজারের টেকনাফে ১০ হাজার পিস ইয়াবা জব্দ। গতকাল রোববার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন নাফ নদী সংলগ্ন কেরুনতলী খাল এলাকায় গতকাল ভোর ৪টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় মাদককারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে লোকালয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
