বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোনালী ব্যাংকে দোয়া মাহফিল

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সোনালী ব্যাংক পিএলসির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালন উপলক্ষে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বাদ জোহর ব্যাংকের প্রধান কার্যালয়ের মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান ও ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত আলী খান অংশগ্রহণ করেন। এছাড়া ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারবৃন্দসহ প্রধান কার্যালয় ও স্থানীয় কার্যালয়ের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি