এশিয়া ইন্স্যুরেন্সের সঙ্গে ব্যাংক এশিয়ার সমঝোতা
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

মোটর বাইক গ্রাহকদের জন্য সহজ ও সুবিধাজনক টু-হুইলার লোনের সাথে বিমা কভারেজ সেবা নিশ্চিত করতে এশিয়া ইন্স্যুরেন্স পিএলসির সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া পিএলসি। গ্রাহকদের মধ্যে বিমা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি এবং অর্থায়ন ও বিমা সেবা গ্রহণের সুযোগ সম্প্রসারণে উভয় প্রতিষ্ঠান যৌথ বিপণন কার্যক্রম, গ্রাহক সম্পৃক্তকরণ কর্মসূচি ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করবে। সম্প্রতি ঢাকার বাংলামোটরে অবস্থিত রূপায়ণ ট্রেড সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্যাংক এশিয়ার এঙ্িিকউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রিটেইল ব্যাংকিং ডিভিশনের অ্যাসেটস বিভাগের প্রধান মো. জাহেদ চৌধুরী এবং এশিয়া ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মো. ইমাম শাহীন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
