কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আ.ওয়ামী লীগের ১০৭ সদস্য গ্রেপ্তার

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুমিল্লা প্রতিনিধি

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে ১০৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (৯ নভেম্বর) রাতে জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন। পুলিশ জানায়, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা, নাশকতা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সদস্যরা যাতে কোনো ধরনের নিষিদ্ধ কর্মকাণ্ডে অংশ নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে লক্ষ্যেই জেলা পুলিশের বিভিন্ন ইউনিট একযোগে অভিযান চালায়। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্যকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা পুলিশ। সোমবার রাতভর জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান আজ দুপুরে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন এলাকায় একযোগে এ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কোতোয়ালি মডেল থানায় ১৪ জন, সদর দক্ষিণ মডেল থানায় ৯ জন, চৌদ্দগ্রাম থানায় ৭জন, চান্দিনা থানায় ৬জন, বুড়িচং থানায় ৮ জন, ব্রাহ্মণপাড়া থানায় ৩ জন, বরুড়া থানায় ৪ জন, লাকসাম থানায় ৭ জন, মনোহরগঞ্জ থানায় ২ জন, নাঙ্গলকোট থানায় ৬ জন, দাউদকান্দি মডেল থানায় ১২ জন, তিতাস থানায় ৪ জন, হোমনায় ৩জন, মেঘনায় ১ জন, দেবিদ্বারে ৬ জন, মুরাদনগরে ৪ জন, বাঙ্গরা বাজার থানায় ১ জন এবং লালমাই থানায় ৭ জন রয়েছেন। এ ছাড়া জেলা গোয়েন্দা শাখার অভিযানে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয় । কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যরা যাতে কোনো ধরনের নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারেন, সে লক্ষ্যেই পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে এক রাতে মোট ১০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।