ডিএমপির শেরেবাংলা ও যাত্রাবাড়ী থানায় নতুন ওসি

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর ও যাত্রাবাড়ী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে।

একই সঙ্গে থানা দুটির বর্তমান ওসিদের গোয়েন্দা পুলিশে (ডিবি) বদলি করা হয়েছে।

গত সোমবার (৯ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজুকে ডিবির মিরপুর বিভাগে এবং শেরেবাংলা নগর

থানার ওসি মো. মনিরুল ইসলামকে ডিবির ওয়ারী বিভাগে বদলি

করা হয়েছে।

অন্যদিকে, ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের পুলিশ পরিদর্শক রুবেল হাওলাদারকে যাত্রাবাড়ী থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।