বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্টের কোষাধ্যক্ষ মি. রিয়েল দেওয়ান আর নেই

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্টের কোষাধ্যক্ষ ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মি. রিয়েল দেওয়ান আর আমাদের মাঝে নেই। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাত্র ৫১ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে অনন্তলোকে যাত্রা করেছেন। মৃত্যুকালে মি. রিয়েল দেওয়ান স্ত্রী কামনা দেওয়ান, এক পুত্র সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাঙ্গামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলার সন্তান মি. রিয়েল দেওয়ান ছিলেন পার্বত্য ভিক্ষু সংঘের ৫ম সংঘরাজ ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরোর একজন ঘনিষ্ঠ সহযোদ্ধা। সুশিক্ষার আলো প্রসারের লক্ষ্যে তারা গঠন করেন বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্ট এবং ২০০৪ সালে প্রতিষ্ঠা করেন রাজধানীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি