চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযানে মিয়ানমার পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ পাঁচজন পাচারকারী আটক। গতকাল মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৮ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় গতকাল সকাল ৭টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৯ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ৭০ হাজার কেজি সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত একটি বোটসহ পাঁচজন পাচারকারীকে আটক করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি