রামেকে ডেঙ্গুতে নারীর মৃত্যু ২৪ ঘণ্টায় ভর্তি ৫৫
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজশাহী ব্যুরো
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে চিকিৎসাধীন মোসা. বুলু (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৫৫ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৬০ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৭৯ জন। গতকাল বুধবার (১১ নভেম্বর) সকালে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত বুলু পেশায় গৃহিণী ছিলেন। তিনি রাজশাহী নগরীর দরগাপাড়া এলাকার বাসিন্দা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৯ নভেম্বর বিকেল ৩টা ২০ মিনিটে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন বুলু। চিকিৎসাধীন অবস্থায় ১০ নভেম্বর বিকেল ৩টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।
