এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

এসএসসি পরীক্ষায় রংপুর মহানগরীর ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের সকল বিষয়ে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে রংপুর গ্রুপের সহযোগিতায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে রংপুর সিটি কর্পোরেশন (রসিক)। রংপুর মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রসিকের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী।

সম্মানিত অতিথি ছিলেন রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার, রসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাকিব হাসান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. নিখেলেন্দ্র গুহ রায়, রংপুর গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল-আমিন, পরিচালক মোয়াজ্জেম হোসেন সরকার ও অতিরিক্ত পরিচালক মিরাজুল মুহসিন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিফতাহুল জান্নাত।