বিজিবির অভিযানে অক্টোবর-২০২৬ মাসে ২৭৩ কোটি ৩৭ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত অক্টোবর-২০২৬ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ২৭৩ কোটি ৩৭ লক্ষ ৬৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে। জব্দকৃত চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে- ১ কেজি ৪৩৫ গ্রাম স্বর্ণ, ১৩,৭৭৮ পিস শাড়ি, ৫,৯৭৬টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ২,০২৮টি তৈরী পোশাক, ৪,৩৫১ মিটার থান কাপড়, ১,৩২৫টি ইমিটেশন গহনা, ২,৭৬,০৯৮টি কসমেটিক্স সামগ্রী, ২২,৪৩,২৫৭ পিস আতশবাজি, ৫,৭২৫ ঘনফুট কাঠ, ১,৬৯,৪৫৮ কেজি কয়লা ১,১২১ ঘনফুট পাথর, ৩,৪৬২ কেজি চা পাতা, ১,৬৮৫ কেজি সুপারি, ৩৮১টি মোবাইল, ১৫,০৪৮পিস মোবাইলের ডিসপ্লে, ১২,৫৭৮ পিস মোবাইলের যন্ত্রাংশ, ৯৮,৮০০পিস জিলেট ব্লেড, ২৬,৬৭৩টি চশমা, ২,১৮,২৩৩ প্যাকেট চকলেট, ২৩০ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ৩৪০ কেজি বাংলাদেশী পাট, ৩৩,৬৯১ কেজি জিরা, ৮,৫৪৪ কেজি রসুন, ৬,৫৪৭ কেজি চিনি, ১২,১৪২ কেজি সার, ১০,১০,৮০০ কেজি কারেন্ট জাল, ২,১৬৮,৫০০ লিটার ভোজ্য তেল, ৪০,০০০ পিস ইলেকট্রিক রেজিস্টান/চিকিৎসা সামগ্রী, ১,৩৪৭ প্যাকেট কীটনাশক, ২,৮৫,০৩৪ পিস বিভিন্ন প্রকার ঔষুধ, ১০টি কষ্টি/ বেলে পাথর, ০৮টি ট্রাক/কাভার্ড ভ্যান, ১৩টি পিকআপ, ০৮টি প্রাইভেট কার/মাইক্রো, ৪৯টি সিএনজি/ইজিবাইক/অটোরিকশা/ঠেলাগাড়ি, ৭৩টি মোটরসাইকেল এবং ২০টি বাইসাইকেল/ভ্যান ও ৩৬টি নৌকা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
