মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান 'দুর্বার জয়ধ্বনি'
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বর্ণাঢ্য আয়োজনে দুই দিনব্যাপী বার্ষিক পুরস্কার বিতরণী ২০২৬ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান 'দুর্বার জয়ধ্বনি' অনুষ্ঠিত হয়েছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। অনুষ্ঠানের আয়োজক ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, সেক্টর ০৬ ক্যাম্পাস। উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসের লে. কর্নেল (অব.) কামালউদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত হয় দুই দিনের এই আনন্দ আয়োজন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
