ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি গবেষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল স্নাতকোত্তর প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের আয়োজনে Practical Research Skills Development for Emerging MPhil and PhD Researchers at Islamic Arabic University শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ গোলাম রব্বানী সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান। প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি পর্যায়ে গবেষণার সুযোগ সৃষ্টি দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গবেষণা শুধু ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিশ্ববিদ্যালয় ও দেশের মাদরাসা শিক্ষাব্যবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে। গবেষণার মাধ্যমে মাদরাসা শিক্ষার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের পথ চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধান বের করতে হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি