বিএমইউতে মাথা ও গলার ক্যান্সারের আধুনিক চিকিৎসা নিয়ে সেমিনার

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) 'হেড অ্যান্ড নেক ক্যান্সার টুডে: বার্ডেন, ট্রেন্ডস অ্যান্ড মডার্ন ট্রিটমেন্ট স্ট্রাটেজিস (Head and Neck Cancer Today: Burden, Trends, and Modern Treatment Strategies)' শীর্ষক বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে কেন্দ্রীয় সেমিনার সাব-কমিটির উদ্যোগে আয়োজিত এ সেমিনারে মাথা ও গলার ক্যান্সারের ক্রমবর্ধমান বোঝা, রোগের পরিবর্তিত প্রবণতা, আধুনিক চিকিৎসাকৌশল এবং অস্ত্রোপচার ছাড়াও ক্যান্সার চিকিৎসার সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি