এনআরবি ব্যাংক ও ক্রাউন প্লাজার মধ্যে সমঝোতা

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

এনআরবি ব্যাংক পিএলসি ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট বাই আইএইচজির সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্বের আওতায় ব্যাংকের সম্মানিত ভিসা সিগনেচার ক্রেডিট কার্ডধারী  গ্রাহকরা বিশেষ লাউঞ্জ ব্যবহারের সুবিধাসহ উন্নতমানের আতিথেয়তা সেবা উপভোগ করতে পারবেন। গ্রাহকদের সুবিধা বৃদ্ধি, উন্নত জীবনযাত্রার সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং ভ্রমণকে আরও স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন করতে দেশের স্বনামধন্য আতিথেয়তা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার মাধ্যমে ব্যাংকটির ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন ঘটবে। গত রোববার এনআরবি ব্যাংক পিএলসি এবং ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট বাই আইএইচজির মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি