ইবিএলের আয়োজনে নারায়ণগঞ্জে 'উদ্যোগ' সচেতনতা কর্মসূচি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

তরুণ উদ্যোক্তাদের চিহ্নিতকরণ, নির্বাচন ও অর্থায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের উপজেলা-ভিত্তিক কর্মসূচি 'উদ্যোগ' সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে সম্প্রতি নারায়ণগঞ্জ ক্লাবে একটি অনুষ্ঠানের আয়োজন করে। এ আয়োজনের লক্ষ্য ছিল সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের 'উদ্যোগ' কর্মসূচি সম্পর্কে অবহিত করা এবং ব্যবসা প্রতিষ্ঠা ও সম্প্রসারণে প্রয়োজনীয় অর্থায়ন ও অন্যান্য সহায়তার সম্ভাব্য সুযোগ তুলে ধরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের অতিরিক্ত পরিচালক মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তরের যুব প্রশিক্ষণ কেন্দ্রের উপ-সমন্বয়ক রাজিয়া খাতুন; বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশন, নারায়ণগঞ্জের সভাপতি মো. সেলিম সারোয়ার; বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি এম সোলায়মান এবং ইবিএল ইভিপি ও হেড অব অ্যাসেট মোহাম্মদ সালেকীন ইব্রাহিম। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
