বিএমইউতে এন্টিমাইক্রোবিয়াল অ্যাওয়ারনেস উয়িক-২০২৬ উদযাপন উপলক্ষে জনসচেতনতামূলক র্যালি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

রোগীদের শরীরে কাজ করছে না ওষুধ এমন ভয়াবহতা ঠেকাতে এন্টিমাইক্রোবিয়াল রেজিসট্যান্স প্রতিরোধে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএমইউতে এন্টিমাইক্রোবিয়াল অ্যাওয়ারনেস উয়িক ২০২৬ উদযাপন উপলক্ষে জনসচেতনতামূলক র্যালি, সমাবেশ গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, যথেচ্ছ ও অসচেতনভাবে এন্টিবায়োটিক ব্যবহারের কারণে মানবদেহে এন্টিমাইক্রোবিয়াল রেজিসট্যান্স বৃদ্ধি পাওয়ায় শেষ ভরসার অ্যান্টিবায়োটিকও হার মানছে জীবাণুর কাছে। কার্যকারিতা হারাচ্ছে এ্যান্টিবায়োটিক। শক্তিশালী হচ্ছে জীবাণু। এরফলে সংকটে পড়েছে সংক্রমণের চিকিৎসা। গতকাল বুধবার বিএমইউর বি ব্লকের সামানে থেকে একটি র্যালি বের হয়। এবারে দিবসটির প্রতিপাদ্য হলো 'ওয়ান হেলথ, ওয়ান অ্যাকশন, প্রিভেন্ট এন্টিমাইক্রোবিয়াল রেজিসট্যান্স নাও (One Health, one action: Prevent AMR now)'। প্রধান অতিথি হিসেবে র্যালির শুভ উদ্বোধন করেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
