ঢাকায় উড মাস্টারের নতুন ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সামুদা স্পেক-কেম লিমিটেডের উড লেকার সলিউশন ব্র্যান্ড উড মাস্টার রাজধানীতে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। গ্রাহক, ফার্নিচার প্রস্তুতকারক, কাঠমিস্ত্রি ও ইন্টেরিয়র ডিজাইন সংশ্লিষ্ট পেশাজীবীদের কাছে উন্নতমানের উড লেকার পণ্য আরও সহজলভ্য করার লক্ষ্যে এই নতুন স্টোরের যাত্রা শুরু হয়েছে। নতুন ফ্ল্যাগশিপ স্টোরটিতে উড মাস্টারের বিভিন্ন ধরনের মানসম্মত পণ্য প্রদর্শন করা হচ্ছে। কাঠের সৌন্দর্য, স্থায়িত্ব ও নিখুঁত ফিনিশিং নিশ্চিত করতে গ্রাহকরা এখান থেকে নিজেদের প্রয়োজন অনুযায়ী উপযুক্ত পণ্য বেছে নিতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসিম আনোয়ার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর; বিকাশ কান্তি দাশ, চীফ বিজনেস অফিসার; এ কে এম মাহমুদুল হাসান, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং; মো. মিজানুর রহমান, হেড অব অপারেশনস; এবং মশিউর রহমান, সিনিয়র এজিএম, অ্যাকাউন্টস। এছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়িক অংশীদার ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি