পশ্চিমাঞ্চল রেলওয়ের ৯টি ট্রেন গোপালগঞ্জ দিয়ে চলাচল বন্ধ

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাজশাহী ব্যুরো

পশ্চিমাঞ্চল রেলওয়ের ৯টি ট্রেন গোপালগঞ্জ জেলার মধ্য দিয়ে চলাচল বন্ধ করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেনগুলোর মধ্যে রয়েছে আন্তঃনগর ও কমিউটার। এছাড়া রাজশাহী থেকে গোপালগঞ্জগামী আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের চলাচল সীমিত করা হয়েছে।

ট্রেনগুলো হচ্ছে জাহানাবাদ (৮২৬), রূপসী বাংলা (৮২৭), রূপসী বাংলা (৮২৮), ভাটিয়াপাড়া এক্সপ্রেস (১০৩-১০৪), অভিযাত্রী কমিউটার (১৩৫-১৩৬), টুঙ্গিপাড়া এক্সপ্রেস (৭৮৩-৭৮৪)। এরমধ্যে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও অভিযাত্রী কমিউটার যাওয়া-আশা উভয় যাত্রা বন্ধ। এছাড়া টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি গোপালগঞ্জের গোবরা স্টেশনের পরিবর্তে ফরিদপুরের কালুখালী স্টেশন পর্যন্ত চলাচল করবে।

রেলওয়ের একটি সূত্র জানায়, পশ্চিামাঞ্চল রেলওয়ের আওতায় থেকে গোপালগঞ্জের মধ্য দিয়ে চলাচল করা ৯টি ট্রেন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।