খুবির প্রফেসর মো. মিজানুর রহমানের মায়ের মৃত্যুতে কেকেবিএইউ'র উপাচার্যের শোক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটি ও শিক্ষক নিয়োগ কমিটির সদস্য এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর মো. মিজানুর রহমান এবং সিএসই ডিসিপ্লিনের প্রাক্তন শিক্ষক সৌদি প্রবাসী মোঃ মেহেদী মাসুদের মাতা মোছা. ছাইদুন্নেছা ২০ নভেম্বর নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বেশ কিছুদিন যাবৎ মস্তিষ্কে রক্তক্ষরণজনিত অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি চার পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজনও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে তাকে নগরীর নিরালা কবরস্থানে দাফন করা হয়। খুলনা খানবাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। অপরদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান অনুরূপ শোক প্রকাশ করেছেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি