এসবিএসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

এসবিএসি ব্যাংক পিএলসির বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন ২০২৬ ব্যাংকের প্রধান কার্যালয়ের ট্রেনিং ইনস্টিটিউটে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন বিভাগ-৫ এর পরিচালক মনোয়ার উদ্দিন আহমেদ। এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এসএম মঈনুল কবীরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন বিভাগ-৫ এর অতিরিক্ত পরিচালক শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রহমান ও এসবিএসি ব্যাংকের পরিচালক ও ঝুঁকিব্যবস্থাপনা কমিটির সদস্য মেজর (অব.) আবু ফাতেহ মো. বশিরুর রহমান। সম্মেলনে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন-বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন বিভাগ-৫ এর যুগ্মপরিচালক মো. আরিফুর রহমান এবং সুপারভাইজরি পলিসি অ্যান্ড কোঅর্ডিনেশন ডিপার্টমেন্টের (এসপিসিডি) যুগ্মপরিচালক সাগুফতা ইকবাল। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
