বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 'ইইই অ্যালামনাই এক্সিলেন্স অ্যাওয়ার্ড' প্রদান

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগে 'ইইই অ্যালামনাই এক্সিলেন্স অ্যাওয়ার্ড' ও 'অধ্যাপক মোহাম্মদ আলী চৌধুরী মেমোরিয়াল অ্যাওয়ার্ড' প্রদান করা হয়েছে। এ বছর 'ইইই অ্যালামনাই এক্সিলেন্স অ্যাওয়ার্ড' পেয়েছেন ইইই বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী বিবেক চৌধুরী এবং 'অধ্যাপক মোহাম্মদ আলী চৌধুরী মেমোরিয়াল অ্যাওয়ার্ড' পেয়েছেন পিএইচডি গবেষক ফাতিহাতুল ইরাম ত্রয়ী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফুল ইসলাম ও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুয়েটের ইইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শরীফ মোহাম্মদ মমিনুজ্জামান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি